1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

দানবীর আবদুল অদুদ চৌধুরী তার কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী 

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান(চট্টগ্রাম):বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দানবীর

আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী দেশে শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। গণমানুষের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২৭ ডিসেম্বর (শুক্রবার) রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দানবীর, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গহিরা–অদুদিয়া সড়কের একক নির্মাতা, নোয়াজিষপুরের কৃতী সন্তান আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির শেষদিন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) আবদুল অদুদ চৌধুরীর ৫৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, স্মরণসভা ও বাৎসরিক মেজবান।

স্মরণসভায় সভাপতিত্ব করেন আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাউজান উপজেলা আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হুদা। দিদারুল আলমের সঞ্চালনায় আরও  উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে ২০ হাজার মানুষের মেজবান আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট