1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বোয়ালখালীতে পিঠা-পুলিতে দিনব্যাপী তারুণ্য উৎসব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী: নবান্নের মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা-পুলি খাওয়ার ঐতিহ্য চিরায়ত বাংলার এক অনন্য বৈশিষ্ট্য। শীত এসে গেছে।কাকডাকা ভোরে নানা পদের পিঠা-পুলি তৈরি করে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী আয়োজিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে স্টল সাজিয়ে বসেন নারী উদ্যােক্তারা।

বুধবার (২৬ নভেম্বর) বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ উৎসবের আয়োজন করে।উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের স্টলগুলো ছিলো দিনভর দর্শনার্থীদের জমজমাট উপস্থিতি।

পিঠা-পুলি ছাড়াও স্টলগুলোতে ছিলো নানা প্রকারে দেশিয় ফল দিয়ে তৈরি জেম জেলি ও আচার এবং হাতের তৈরি শীতকালীন পোশাক, কারুকাজের গৃহস্থালি সরঞ্জাম।

চালের গুঁড়া, গুড় এবং অন্যান্য উপকরণ দিয়ে নানা ধরনের পিঠা যেমন – চিতই, পাটিসাপটা, ভাপা, পুলি পিঠা এবং ক্ষীর ও পায়েসের স্বাদ নিয়েছেন মেলায় আগত জনেরা।

বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুর্দশী দেওয়ান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট