1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

খোয়া গেছে স্বর্ণের গয়না-নগদ টাকা, বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে চুরি

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী:

বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণের গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের সিকদার বাড়ির মো. হেলালের ঘরে এ ঘটনা ঘটেছে।

চোর প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন হেলাল।

তিনি বলেন, মাগরিবের নামাজের পর নাস্তা করে জোটপুকুর পাড় এলাকায় মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধাঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি ঘরের ৪ কক্ষের সমস্ত মালামাল এলোমেলো। আলমিরা খোলা।

হেলাল জানান, চোর ঘরের সানশেড বেয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে এবং মালামাল নিয়ে পিছনের দরজা খুলে পালিয়েছে। ঘরে মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন হেলাল। এ বিষয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের বেলায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার প্রবাসী মো. রায়হানের ঘরেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এতেও খোয়া গেছে স্বর্ণের গয়না ও নগদ টাকা। মো. রায়হান বলেন, ঘরের পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকেছে। এতে অল্প বয়সী শিশুদের ব্যবহার করেছে চোরের দল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট