1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

প্রেসবিজ্ঞপ্তি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন’র ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এ কমিটি ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ।

এসময় সংগঠনের উপদেষ্টা নুরুল আলম কোম্পানী সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

সাইফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন) সভাপতি, মোঃ আলমগীর (দৈনিক প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক ও এম, দলিলুর রহমান (দৈনিক জনবাণী) কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি রাকিব ইবনূর ইমন (দৈনিক পূর্বকোন), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সেলিম উদ্দীন (দৈনিক আমার দেশ), অর্থ বিষয়ক সম্পাদক- নাজিম উদ্দীন রানা (দৈনিক যুগান্তর), দপ্তর- প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ মিজান (দৈনিক অভয়নগর), আইন বিষয়ক সম্পাদক- এড.নয়ন দেবনাথ (দৈনিক বাংলার সংবাদ)।

কমিটির সদস্যরা হলেন, ইসমাইল হোসেন সোহাগ (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ কলিম উল্লাহ (দৈনিক দিন প্রতিদিন), মুন্সী সাহাব উদ্দীন (দৈনিক একুশের বাণী), মোঃ রিয়াদ (দৈনিক আজকের বসুন্ধরা) ও বেলাল উদ্দিন (দৈনিক আলোকিত সকাল)।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন- আমরা গণমাধ্যম কর্মী, আমাদের কাজ হচ্ছে দেশ ও মানুষের স্বার্থে কাজ করা, সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে আমরা বদ্ধ পরিকর, আমাদের সকল কর্মকান্ড হবে জনকল্যাণকর।

তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্টা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।rp

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট