1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

সাতকানিয়ায় প্রয়াত সুনীল কান্তি দাশ’র আত্মার শান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

এমএ হামিদ: প্রাক্তন সভাপতি ও প্রবীণ সহ-প্রতি ঋত্বিক পরম শ্রদ্ধেয় প্রয়াত সুনীল কান্তি দাশের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা গত কাল শুক্রবার ৩১ অক্টোবর দিনব্যাপী সৎসঙ্গ বিহার–সাতকানিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সৎসঙ্গ বিহার সাতকানিয়া ও প্রয়াত সুনীল দাশের পরিবার যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ-এর মাননীয় সম্পাদক ধৃতব্রত আদিত্য।
অন্যান্যদের মধ্যে প্রয়াত সুনীল কান্তি দাশের স্মৃতিচারণ করেন সৎসঙ্গ বিহার–সাতকানিয়ার স্থায়ী কমিটির সভাপতি সাধন চন্দ্র সুশীল, সহ-প্রতি ঋত্বিক সুভাষ আচার্য্য ও তিমির সেন, এবং সৎসঙ্গ বিহার–সাতকানিয়ার উন্নয়ন কমিটির প্রাক্তন সভাপতি ও সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রীশ্রীঠাকুরের আশীর্বাদপুত কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
পরিশেষে প্রয়াত সুনীল কান্তি দাশ দাদার আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা ও ভক্তিগীতি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট