1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আত্নপ্রকাশ- সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র বটতলী স্টেশনের পাশ দিয়ে বয়ে গেছে বোয়ালিয়া খাল। শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল ও বর্জ্য ফেলে দূষণের কারণে খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে।দূষণের কারণে বোয়ালিয়া খাল থেকে মাছ ও জলজ প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে। পানির রং কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। খালটি বর্তমানে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে মশাবাহী নানা রোগ।

খালটি রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘বোয়ালিয়া খাল রক্ষা কমিটি’। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ মাষ্টার হাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আব্দুল্লাহ মো. শরীফকে সভাপতি ও মো. এমরানকে সদস্য সচিব করা হয়। এছাড়াও রেহেনা আক্তারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজিন আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং ফায়জাত উল্লাহ্কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, ইলিয়াস হোসেন,শহিদুল ইসলাম, এ এইচ টিপু, জসিম উদ্দিন, হাবিবুল্লা মিজবাহ্ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ শরীফ বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বোয়ালিয়া খালটির দখল ও দূষণের পরিণতি হবে খুবই ভয়াবহ্। অবিলম্বে খালটি দখল ও দূষণমুক্ত করে সরূপে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কমিটির যাত্রা শুরু হলো। পরবর্তীতে এলাকার সচেতন মহলের অংশগ্রহণে এই কমিটি আরো বিস্তৃত হবে। বোয়ালিয়া খাল দখল ও দূষণমুক্ত করতে আগামীতে এই কমিটি সময়োপযোগী ও প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট