1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

লোহাগাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি-২০২৪ এ অংশ নেওয়া ১০০জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ল্যাপটপ, মোবাইল ট্যাব ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মোস্তফা বেগম গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ রেজাউল কবির।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফৌজুল কবির ফৌজলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী
সোহেল সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।পরে আয়োজক কমিটির পক্ষ থেকে শহীদ ওয়াসিম ও ইশমামের পরিবারকে সম্মাননা স্বারক সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এছাড়াও অনুষ্ঠানে জেলা- উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট