1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাঁশখালীতে ধান ক্ষেত থেকে ভারসাম্যহীন মৃগীরোগীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ধান ক্ষেত থেকে এক মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগীর মরদেহ উদ্ধার।নিহত যুবকের নাম মোঃ জোবায়ের বিন জামাল (২০)। তিনি মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের পূর্বে মিয়া মার্কেট সংলগ্ন ধানক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকা জোবায়েরকে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে জানালে পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের বাড়ি একই ইউনিয়নের নাপোড়া পূর্ব চালিয়া পাড়া ৭ নম্বর ওয়ার্ডে। তিনি আহমদ্যা বাপেরবাড়ির মোঃ জামাল হোসেনের ছেলে।নিহতের স্বজনরা বলেন, জোবায়ের ব্রেইন প্রতিবন্ধী ও মৃগীরোগী। সে প্রায়ই হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যেত এবং অনেক সময় রাতে বাড়ি ফিরত না।

রবিবার বিকেল থেকে তাকে খুঁজে পাইনি। সন্ধ্যায় মাইকিং করি, ফেসবুকেও পোস্ট যায়। সকালে স্থানীয়রা ফোন দিয়ে জানায়- মৃত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে। সম্ভবত খিঁচুনি উঠায় মারা গেছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই মনে হচ্ছে। মৃত যুবক মানসিক প্রতিবন্ধী এবং সরকারি ভাতা কার্ডধারী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট