1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দিন কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ার মো. কাইছার উদ্দিনের পুত্র।
নিহতের প্রতিবেশী বখতিয়ার জানান, ‘মিজবাহ উদ্দিন একজন কিশোর রিকশাচালক। প্রতিদিনের মতো আজও রিকশা চালিয়ে বাড়ি ফেরেন। এরপর বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।’
গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে আহত মিজবাহ উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা যান। তার বাম হাতে বিদ্যুৎস্পৃষ্টের আঘাতের চিহ্ন ছিল।’

স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ উদ্দিন জন্মের প্রায় দুই বছর পরই মাকে হারান। পিতার অভাবের সংসার চলে তার অটোরিকশা চালানোর আয়েই। পিতা-ছেলে একই রিকশা ভাগাভাগি করে চালাতেন। সেই অটোরিকশাই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট