1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে ইরফাত নামের এক কিশোরের আত্নহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানে মোঃ ইরফাত নামের এক কিশোর আত্নহত্যা করেছে। ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গশ্চি গ্রামের আবুল খায়ের মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটে। ইরফাত গশ্চির পাঠানপাড়ার প্রবাসী মোঃ খোকনের পুত্র।
পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়।
স্থানীয়রা জানান, গশ্চি পাঠান পাড়ার প্রবাসী মোঃ খোকন গশ্চি গ্রামের আবুল খায়ের মাতব্বর বাড়িতে তার শ্বশুরবাড়িতে নতুন ভিটেতে টিনশেডের ঘর করেন। সেখানেই তার পরিবার থাকতেন। শুক্রবার প্রবাসী খোকনের স্ত্রী তার ছোট সন্তানকে নিয়ে পাঠানপাড়ার তার পুরাতন বাড়িতে যান৷ তখন মোঃ ইরফাত একা ঘরে ছিল। বিকেল পৌঁণে পাঁচটার দিকে রান্না ঘরের ছাদের কাঠের ভিমের সাথে গলায় রশিতে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ইরফাত ছাত্র হিসেবে মেধাবী ছিল। গশ্চি উচ্চ বিদ্যালয়ন থেকে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছিল। এছাড়া নম্র ও ভদ্র হিসেবে এলাকায় তার সুনাম ছিল।
বড় সন্তান হিসেবে বাবা- মা ও স্বজনদের আদর-স্নেহে সে বেড়ে উঠেছিল। তার আকস্মিক আত্মহত্যার ঘটনায় বিলাপে বুক ভাসাচ্ছেন মা, ভাই, বোনসহ পরিবারের স্বজনরা।
তার মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট