1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা সৃষ্টিকারী উগ্র মৌলবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান – এম মাইমুনুল ইসলাম মামুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি:পটিয়ায় হাইদগাঁও ইউনিয়নের পূজামণ্ডপে বিএনপি নেতা ও এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুনের পক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তিনি হাইদগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি মুক্তালতা পাঠাগার, অগ্রনী ক্লাব,ধরপাড়া,পন্ডিত বাড়ী,শান্তি নিকেতন,মহেশ ক্লাব,নাথ পাড়া, হাইদগাঁও বাহুলী গোড়াঙ্গ পাড়া পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের খোঁজখবর নেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ-সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন, বজল আহমদ,যুবনেতা মিজান উদ্দীন,নাজিম উদ্দীন, ছাএনেতা আবদুল্লাহ ওমর আদনান সাকিব,রাকিব,মুরাদ,কাইয়ুম, মুন্না, সাজ্জাদ, তারেক প্রমূখ। , সুখেন্দু বিকাশ ধরের বাড়ি,

এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এখানে মানুষ পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপন করে আসছে। তিনি সকলকে ধর্মীয় বিদ্বেষ পরিহার করে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় ও প্রাণবন্ত করার জন্য আমার দল বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে এবং সকল ধর্মাবলম্বীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সোচ্চার রয়েছে। এছাড়াও তিনি সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা সৃষ্টিকারী উগ্র মৌলবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট