1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বাঁশখালীতে সেনা কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালীতে সেনাবাহিনীর ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান (এএফডব্লিউসি, পিএসসি, জি) এর নেতৃত্বে সেনা সদস্যরা সারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। গতকাল বুধবার দুপুরে তিনি বাঁশখালীর নাপোড়া শেখেরখীল সর্বজনীন কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সম্মিলিত জোরদার নজরদারি ও টহল কার্যক্রম বিদ্যমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন। তিনি এ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সকলের সাথে আলোচনা করেন। সবশেষে মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও পুরোহিতদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইউনিট অধিনায়ক, অফিসারবর্গ, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট