1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২সেপ্টেম্বর ২৫) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মা ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শিশুদের পড়ালেখায় মনোযোগী করে তোলা এবং অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গুণাবলী গড়ে তুলতে পরিবারের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বক্তারা তুলে ধরেন।

প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসান মিয়াজিসহ উক্ত স্কুলের সহকারী শিক্ষকগণ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়; পরিবার ও সমাজ মিলে একটি শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

অভিভাবকরা সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ-খবর রাখা, মোবাইল ও টিভির প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত রাখা এবং পড়ালেখায় আগ্রহী করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষক-অভিভাবক সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট