1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আনোয়ারা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:
‎
‎চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনোয়ারা থানা পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানার সংশ্লিষ্ট মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ।
‎
‎এসময় আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন,আমরা চাই সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুক। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমি সকলকে অনুরোধ করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মণ্ডপ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। এমন কার্যকলাপ আইনানুগভাবে দমন করা হবে।
‎
‎এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, আনোয়ারা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আব্দুল গণি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবায়েরুল আলম মানিক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাষ্টার রফিক, জাগির আহমদ, আবুল মনসুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সরওয়ার হোসেন মাসুম,আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধরসহ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের দায়িত্বশীল এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট