1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

লোহাগাড়ার সন্তান, ব্যাংকার মোজাহিদ হোসাইন পেলেন আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

এরশাদ আলম, লোহাগাড়া: আর্থিক খাতের উন্নয়ন, নেতৃত্ব ও ব্যবস্হাপনায় বিশেষ অবদানের জন্য “আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” পেয়েছেন ব্যাংকার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বাংলাদেশ’র আজীবন সদস্য ও লোহাগাড়া ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোছাইন৷ তিনি বর্তমানে সাউথইস্ট ব্যাংকে কর্মরত রয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টন ইআরএফ হল রুমে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি) এর ৯ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫, লাইফ মেম্বার সংবর্ধনা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান থেকে এই অ্যাওয়ার্ড পান তিনি।

এতে সভাপতিত্ব করেন আইডিএবি এর চেয়ারম্যান এম জি এম সজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আইডিএবি এর উপদেষ্টা আবুল বাশার আকন্দ, ডা. কাজী ফারুক বাবুল, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান খাঁন(রিপন), মো: আবদুস সাত্তার, প্রেস ও মিডিয়া সচিব মুহিবউল্লাহ এইস চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য আইডিএবি ৯ তম বর্ষপূ্তি উপলক্ষ্যে
ব্যাংকার, বীমা পেশাজীবি, সমাজসেবক, শিল্পী ও গবেষকসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ অবদানের জন্য মোট ১৩ জনকে এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করা হয়। এর মধ্যে নির্বাচিত হন মোজাহিদ হোসাইন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট