1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বাঁশখালীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জঙ্গল পাইরাং আব্বাসপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রওজাতুল উলুম মাদরাসার সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে দ্রুত বাঁশখালী প্রধান সড়কের পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আব্বাসপাড়া খুদাল্য পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, পূর্ব পাইরাং এলাকার প্রায় ১০ হাজার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কার হয়নি। ফলে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

বক্তারা আরও বলেন, প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীকে এই ভাঙাচোরা সড়ক ব্যবহার করতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহন ও ব্যবসায়ীক কার্যক্রমে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই অবিলম্বে সড়কটি সংস্কারের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তারা।

বিএনপি নেতা মোহাম্মদ আজগর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক ও বাংলাদেশ জাতিয়তাবাদিদল বিএনপি ০৭ নং সরল ইউনিয়ন সদস্য সচিব আমির হোসাইন, সিরাজুল মোস্তফা, ইউনুস তালুকদার, আবদুল মানিক ও মোহাম্মদ রফিক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট