1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
নিজ অর্থায়নে আরও দুই সংযোগ সড়কের উদ্বোধন, জামিজুরীতে উন্নয়নের নজির গড়ছেন নাসির উদ্দিন মীরসরাইয়ের জোরারগঞ্জে ১২১ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত Principales plataformas de trading para operar en España ২০২৬ সালের বন্যায় সাতকানিয়ার বানভাসি মানুষের নীরব সহায়ক প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে এস এম রবিনের দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ দোহাজারী স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন “আঁধারে আলো”র বন্যার্ত ১৫০ পরিবারের মধ্যে ভালোবাসা বিতরণ। বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দুলু সাতকানিয়ার নলুয়ায় বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ এনজিও সংস্থা “আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের ৪ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা বোয়ালখালীতে শাহিদা আক্তার শেফুর ব্যক্তিগত ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বাঁশখালীতে দুর্গাপূজার প্রতিমা তৈরি কারখানা পরিদর্শনে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে চলছে প্রতিমা তৈরি কার্যক্রম, শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাউৎসব সম্পন্ন করণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন, তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কালীপুর ও সাধনপুর এলাকার বিভিন্ন এলাকার প্রতিমা তৈরি কারখানা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম এর নেতৃত্বে সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া টেক, কালীপুরের ১নম্বর ওয়ার্ডের পূর্ব গুনাগরী এলাকা ঘুরে প্রতিমা তৈরির কারখানা গুলো পরিদর্শন করা হয়। প্রতিমা তৈরি কারখানা গুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামরা স্থাপন করার জন্যে কারখানা কর্তৃপক্ষকে প্রশাসনের পক্ষ বারবার নির্দেশনা দেয়া হলেও
ব্রাহ্মনপাড়ার টেকস্থ জনৈক পিন্টু দাশের পরিচালনাধীন এক প্রতিমা তৈরি কারখানায় অনিরাপদ জায়গাতে প্রতিমা তৈরি ও সংরক্ষণ করে রাখতে দেখা গেছে। কারখানাটিতে এখনও পর্যন্ত কোনো ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এমনকি ওই কারখানাটি রাতে পাহারা দেয়ার কোনো ধরনের পাহারাদারও নিযুক্ত করেনি কারখানা মালিক পিন্টু দাশ। প্রতিমা তৈরি কারখানা মালিক পিন্টু দাশের এমন অবহেলা ও অসতর্কতার বিষয়টি দেখে তাকে আবারও সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

পরিদর্শনকালে সাথে ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচীসহ স্থানীয় গ্রাম পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারদীয় দূর্গা উৎসবকে সুচারুরূপে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরি কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঁশখালী প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট