1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এর উদ্যোগে বাঁশখালী থানা মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন ওসি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার ৮৮টি পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিগন।এছাড়া উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স।

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের একাংশের আহবায়ক সন্ধ্যা রাণী দাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা,ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বক্তব্যের শুরুতে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাঁশখালী উপজেলার সনাতদন ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন মর্মে আশ্বাস প্রদানের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-নিষেধ মেনে চলারও আহবান জানানো হয়। এসময় অফিসার ইনচার্জের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য একটি করে রেজিস্টার খাতা বন্টন করা হয়, যাতে করে পূজা চলাকালীন সময়ে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবকগনের ডিউটির বিষয়টি পর্যায়ক্রমে লিখে রাখতে পারে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য সরকারের বিভিন্ন সংস্থার গুরুতপূর্ণ নাম্বার সম্বলিত ফেস্টুন প্রতিটি পূজা মন্ডপের জন্য বিতরণ হবে বলেও ঘোষণা করা হয় । পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেসকল সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করা হবে মর্মে অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতির মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুধাংশু শেখর হালদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট