1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ পেয়ে ইউএনও’র অভিযান: কারাগারে যুবক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট ডিসি সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে আবদুর রহিম (২৫) নামে অভিযুক্তকে আটক করা হয়। সে ওই এলাকার নাজির আলী পাড়া আব্দুস ছোবহানের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, আবদুর রহিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে উত্ত্যক্ত করছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা ও স্বজনদের নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর মা নিজেই ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই ইউএনও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “একজন মা যদি নিজের সন্তানের বিরুদ্ধেও অভিযোগ করতে বাধ্য হন, তবে এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের সকলের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ইউএনও আরো বলেন অভিযানকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের পরিবারকে ডেকে সতর্ক করার পাশাপাশি প্রাথমিকভাবে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে এলাকায় অবাধ আড্ডা ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে স্থানীয় দোকানদারদেরও সতর্ক করা হয়। অভিযানে আনসার সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট