1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি : বাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে দুই নারী সদস্যও রয়েছে। আটককৃতরা হলেন-মাহফুজুর রহমান (২৩), মোঃ রাসেল তাজু (১৮), আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগম (২২)।জানা গেছে, একটি মাদক ব্যবসায়ী চক্র কক্সবাজার থেকে বাঁশখালী-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে নাপোড়া এলাকা থেকে প্রথমে মাহফুজুর রহমানকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুনাগরী এলাকা থেকে নজরুল ইসলামের ছেলে মো : রাসেল তাজু আটক করে। তাদের দুইজনের বাড়ি আনোয়ারা উপজেলায়। তাছাড়া রাত সাড়ে ১১ টার দিকে পালিয়ে যাওয়ার সময় এই চক্রের দুই নারী সদস্য আফরা বেগম ও ফাতেমা বেগমকে টৈইটং এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানায়, আটককৃতরা একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এই চক্রটি জানিয়েছে, তারা বিগত তিন মাসে কমপক্ষে ২০ বার কক্সবাজার হতে চট্টগ্রাম মাদক পাচার করেছে। আটককৃতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট