1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে পিপি রাজ্জাকের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা প্রদান।মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছমদ মিয়ার বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এডভোকেট পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে ঢেউটিন , চাল ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন।পিপি রাজ্জাক বলেন, শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার খবরটি গতকাল পাওয়ার সাথে সাথে আজ আমি ছুটে এসেছি।

আমরা তারেক রহমানের নির্দেশনানুযায়ী আজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ প্রদান করি। এ সামান্য টিন ও নগদ অর্থ এ পরিবারগুলোর এত বড় ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব হবেনা। তবে আমরা তাদের এ ক্ষয়ক্ষতি লাঘবে যতটুকু সহযোগীতা প্রয়োজন আমরা এ সহযোগীতা করে যাবো। যাতে দ্রুত তারা এ ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো:জাহিদ উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাছেল, সৈয়দ নুর, শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুবেল,মহিলা ইউপি সদস্য শামশুজ্জামান, মো:ইউসুফ চৌধুরী, এহসান হাবিব, ফায়েজ, ছাত্র নেতা রাফি, মো কফিল, জকরিয়া ও ব্যাংক কর্মকর্তা শাহেদুল কবির, জহির, মনিরুল্লাহ ও রাকিব সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে শেখেরখীলের ৯নং ওয়ার্ড সমদ বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে মো. ছগির, জাফর আহমদ, মাওলানা ওসমান ও ফজল কাদেরের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট