1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

নতুন সংবিধান রচনার দাবিতে বাঁশখালীতে এনসিপির উঠান বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাধ্যম সরল খাজুরগ্যারো বাড়ি নুর মোহাম্মদ সওদাগরের দোকান এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণপরিষদ নির্বাচন, বিচারব্যবস্থার সংস্কার ও একটি নতুন সংবিধান রচনার মতো দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতাদের মতবিনিময় হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক( আরশাদ),কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন,
যুগ্ম মূখ্য সংগঠক ইমন সৈয়দ ইমন, সদস্য জাওয়াদুল করিম জাওয়াদ।

বৈঠকে আরও ছিলেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী, আরিফ মঈনুদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মিশকাতুল ইসলাম মিশকাতসহ ছাত্রসংগঠনের নেতারা।বৈঠকে এলাকার মুরব্বি, নারী, যুবক, কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।অনুষ্ঠান শেষে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে।’ এ সময় তিনি উপস্থিত সবার কাছে তাঁদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে—তা জানতে চান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

০১৮৮৪৭৫২০৫৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট