1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

“আমার লোহাগাড়া ডম কম”র মাধ্যমে সহজেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে- ইউএনও সাইফুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

লোহাগাড়া প্রতিনিধি, (চট্টগ্রাম) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের নাগরিকেরা যেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সেবা নিশ্চিত করতে পারে সেজন্য লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে “আমার লোহাগাড়া ডম কম” নামে একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই আবেদন করা যাবে ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্রসহ সকল ধরনের নাগরিক সেবা। এতে সময়ও বাঁচবে এবং ভোগান্তি থেকেও রক্ষা পাবে সেবাপ্রাপ্তিরা।

রবিবার (৩১ আগস্ট) সকালে লোহাগাড়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে
এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন আগামী সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ইং থেকেই এ ওয়েবসাইটটি চালু করা হবে। এতে নাগরিকরা ঘরে বসেই আবেদন করতে পারবে।

ইউএনও সাইফুল ইসলাম আরো বলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ৮১টি ওয়ার্ডে ইউপি সদস্য এবং সচেতন নাগরিকদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে প্রত্যেক এলাকায় ইভটিজিং, মাদক, জুয়াসহ সবধরনের অপরাধ রোধ করা সম্ভব হবে। যেসব ইউপি সদস্যরা তাদের এলাকার অপরাধীদের তথ্য গোপন রাখবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন ইউএনও সাইফুল ইসলাম।

এছাড়াও শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অযথা বাইরে ঘুরাঘুরি না করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে ওই কমিটিকে। টার্পের খেলাধুলার কারণে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা হচ্ছে, তাই রাত ৮টার পর কোন শিক্ষার্থী যেন টার্পে খেলাধুলা না করে সে বিষয়টিও দেখবে প্রত্যেক এলাকার গঠিত হওয়া কমিটির সদস্যরা।
প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক বাজার গুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার নির্দেশ দেন ইউএনও সাইফুল ইসলাম।এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের মেজর মুহাম্মদ রাঈম, থানার ওসি আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লা ইসলামাবাদী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক মাওলানা কাজি নুরুল আলম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার প্রধান সমন্বয়ক জহির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট