1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

হালদা নদীতে রাত্রিকালীন অভিযানে ৩১০০ মিটার চরঘেরা জাল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা রাউজান (চট্টগ্রাম): প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৩১০০ মিটার চরঘেরা জাল আটক করা হয়। ২৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৮.৩০ হতে ৩.৩০ পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযানে নেতৃত্ব দেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ রামদাশহাট ফাঁড়ির ইনচার্জ, উপ পরিদর্শক রমজান আলীসহ সঙ্গীয় টিম ও হালদা পাহারাদাররা। ২৯ আগস্ট শুক্রবার
সকালে অভিযানে জব্দকৃত ৩১০০ মিটার চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাল বিনষ্টকরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মঞ্জুরুল কিবরিয়া, রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম সহ নৌপুলিশের উপ-পরিদর্শক রমজান আলী, পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ ও হালদার পাহারাদারগণ। হালদা নদীতে অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য অধিদপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এবং অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট