1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বেওয়ারিশ লাশের জানাজা ও দাফন সম্পন্ন করলো “সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন”

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৯৭ বার পড়া হয়েছে

 

লোহাগাড়া (প্রতিনিধি)দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন” এর উদ্যোগে একটি বেওয়ারিশ লাশের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৬আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ্ হাসপাতালের পাশে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১টার দিকে উপজেলা সদরের
আরকান সড়ক সংলগ্ন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সামনে এম আজিজ সেল সেন্টারের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন এই বেওয়ারিশ মহিলার মরদেহ উদ্ধার করেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্যরা। এসময় তাদের সহযোগিতা করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান সহ পুলিশের একটি টিম।

মানবিক এ সংগঠনের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মিজানুর রহমান জানান, দুপুর ১টার দিকে আমরা এ বেওয়ারিশ মহিলার লাশ পড়ে থাকতে দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে আলাপ করলে জানা যায় বেওয়ারিশ মহিলাটি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে ওই এলাকায় এদিকওদিক ঘুরে বেড়াতেন এবং প্রায় সময় তার মূখে আল্লাহ আল্লাহ বলতেও শুনেছেন অনেকেই। সে সুবাদে বুঝা যায় বেওয়ারিশ মহিলাটি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের ব্যবস্তা করেন তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, লোহাগাড়া কমিটির গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিত, আফরান তৌহিদ, সজিবুল হাসান, এস. রহমান, জাতুল আকমাম প্রমুখ। তাদের এমন সহৎ কাজে সহযোগিতা করার জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট