1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানে খাজা গরীবে নেওয়াজের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৪৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর ওরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ২৫ আগস্ট সোমবার বাদে মাগরিব ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে  হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সমাজকর্মী মোহাম্মদ বখতেয়ার উদ্দীন ও তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুদ্দৌলা।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী।

বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী,ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী।

খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে  উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন,  মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর,কবির আহমদ, বদিউল আলম, এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আলাউদ্দীন বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের মূল কারণ উঠতি প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধের শিক্ষা যথাযথভাবে দিতে না পারা। আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি
ইসলামী মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা গেলে সমাজ সত্যিকার অর্থেই আলোকিত সমাজ হিসেবে গড়ে উঠবে।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, বিএনপি নেতা মোহাম্মদ নাছিরউদ্দিন, মোহাম্মদ হারুণ ও প্রবাসী মোহাম্মদ এসকান্দরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাহফিলে  দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট