1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

সাতকানিয়ায় সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ও পুর্নাঙ্গ ক্ষমতা প্রদান 

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনকে পরিষদ পরিচালনার প্রশাসনিক ও আর্থিক পুর্নাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়েছে।গত ১৩ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মহিউদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে ক্ষমতা অর্পন ও গ্রহন করা হয়।

এর আগে গত ৭ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়। ওই পরিপত্রে বলা হয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত গত বছরের ১৯ আগস্ট তারিখের পরিপত্র অনুযায়ী সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউপির জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিনকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হলো। এছাড়াও জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় পরিপত্রে।

পরবর্তীতে এই আদেশের প্রেক্ষিতে গত ১৩ই আগস্ট আনুষ্ঠানিকভাবে মহিউদ্দীনের হাতে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

এদিকে মহিউদ্দিনকে ইউনিয়ন পরিষদের পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় জনগণ। তাদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা অর্পিত হওয়ায় মানুষের সেবা পেতে সহজ হবে এবং এলাকার উন্নয়ন তরান্বিত হবে৷

এ ব্যাপারে মহিউদ্দিন বলেন, গত বছরের ৫ই আগষ্ট পরবর্তী সময় থেকে ইউনিয়ন পরিষদের সমস্ত বিষয় দেখভাল করেছি। ইউনিয়ন পরিষদের উপর ক্ষুব্ধ জনতার আক্রমণ ও দূর্বৃত্ত কর্তৃক চাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি চেষ্টা এবং ইউনিয়ন পরিষদের খেলার মাঠ দখলের হাত থেকে রক্ষা করা সহ বি়ভিন্ন জঠিলতা কৌশলে প্রতিহত করেছি। এছাড়াও গত চার মাস যাবত গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সব মিলিয়ে প্রশাসনের কাছে নিজের দক্ষতা প্রমান করার চেষ্টা করেছি। বর্তমানে আমাকে পরিষদের পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করায় স্থানীয় জনগণ ও পরিষদে আমার সহকর্মীরা আনন্দিত। আমি আশা করি সোনাকানিয়া ইউপির সেবার মান ও উন্নয়ন আরো তরান্বিত হবে এবং এটি বাস্তবায়নে আমি কাজ করে যাব।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট