1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

অধ্যাপক মাওলানা আবুল কালাম ছিলেন,ইসলামের জন্য একনিষ্ঠ নিবেদিত প্রাণ-শাহজাহান চৌধুরী 

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও জাতীয সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, অধ্যাপক মাওলানা আবুল কালাম ছিলেন,ইসলামের জন্য একনিষ্ঠ নিবেদিত প্রাণ,দায়িত্ব পালনে তার একনিষ্ঠতা তাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে। যেকোনো কঠিন পরিস্থিতিতেও তিনি আপোষ করেননি,মাঠ ছেড়ে দেননি,যার কারনে তাকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার জন্য ইসলামের নির্দেশিত পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি গতকাল ১৭ সেপ্টেম্বর বিকালে  একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে সদ্য প্রয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালামের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন,চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের আমির  আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মোহাম্মদ নোমান। লোহাগাড়া জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে ও এসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্টিত এই মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পীরে কামেল মাওলানা গোলাম রসুল কমরী,চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোছাইন, মাওলানা আবু মুছা খালেদ জামিল,হাফেজ মাওলানা আবুল বশর, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আইনজীবি নেতা এডভোকেট আবু নাছের,পদুয়া জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ,অধ্যক্ষ ড.  মাওলানা আব্দুল কাদের নিজামী,মাস্টার মোহাম্মদ সামছুদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুরুল মোহসিন, অধ্যক্ষ মাওলানা সাহাদাত হোসেন ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যপক নুরুল আবছার চৌধুরী।

বক্তারা বলেন, অধ্যাপক আবুল কালাম সাহেব ছিলেন একজন নীতিবান, সৎ ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের সৈনিক। ইসলামী শিক্ষা বিস্তার এবং সমাজসেবায় তার অবদান এলাকাবাসী স্মরণ করবে চিরদিন। তার রেখে যাওয়া দ্বীনের কাজ আমাদের এগিয়ে নিতে হবে।বক্তারা, মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত মাহফিলে সাঙ্গু সাংগঠনিক থানার সাবেক আমির ডা.আব্দুল জলিল, দক্ষিণ জেলা জামায়াত নেতা আরিফুর রশিদ চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ অধ্যাপক মাওলানা আবুল কালামের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট