1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

ট্রাফিক আইন অবহিত করণে বাঁশখালীতে পরিবহন চালক- হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম: সড়ক ও ট্রাফিক আইন অবহিত করণ সংক্রান্তে চট্টগ্রামের বাঁশখালীতে পরিবহন চালক ও হেলপারদের সচেতনতা মূলুক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“জননিরাপত্তায় সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা পুলিশ কর্তৃক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পুঁইছড়ির প্রেমবাজার এলাকাস্থ পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী ট্রাফিক জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট/ রুবেল হোসেন মিজি।

প্রেমবাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দীনের সংঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি মোঃ জসিম উদ্দিন, এটিএসআই/৩৪৪ শহীদুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সার্জেন্ট / রুবেল হোসেন মিজি বলেন, সড়কে পরিবহন পরিচালনাকালে চালক ও হেল্পারদের যেসব বিষয়ে সচেতনতা অবলম্বন করা ও অত্যাবশ্যকীয় ভাবে পালনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সড়ক -পরিবহন আইন সংক্রান্তে আলোচনাকালে তিনি বলেন, সড়কে পরিবহন পরিচালনার সময় ট্রাফিক সিগনাল মেনে চলা, গতিসীমা নিয়ন্ত্রণে রাখা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ রাখা, মাদকমুক্ত ড্রাইভিং, উল্টোপথে গাড়ি পরিচলনা না করাসহ অত্যাবশ্যকীয় পালনীয় ট্রাফিক আইন সংবলিত বিষয়ে পরিবহন চালক এবং হেল্পারদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। হেলমেট পরো, জীবন বাঁচাও, সিটবেল্ট বেঁধে পথ চলো, নিয়ম মানো, সুরক্ষা থাকো, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, এমন প্রতিজ্ঞায় সড়কে পরিবহন পরিচালনা করার সংক্রান্তে দিক নির্দেশনা মূলুক আলোচনা করেন সার্জেন্ট/ রুবেল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট