1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার, ১১ আগস্ট বিকালে রাউজান জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচীতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, এয়াছিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ইয়ার মোহাম্মদ, প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মোহাম্মদ জুয়েল সিকদার,
মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া, চবি শিক্ষার্থী সানজিদা শারমিন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িতদের আইনী প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্নস্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনার উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িক সকল অপরাধীকে আইনের আওতায় আনার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট