1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মহেশখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ‎

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার  কক্সবাজার:
‎গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৯ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) মহেশখালী প্রেসক্লাব, মহেশখালী উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ।
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন, মহেশখালী শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, সাথে ছিলেন সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন ।
‎এতে আরও বক্তব্য রাখেন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ ও মাহবুব রোকন, মহেশখালী প্রেসক্লাব সহ-সভাপতি সৈয়দ মুস্তাফা আলী, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ছালাম উল্লাহ বিএ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী শাখার সভাপতি সাংবাদিক জাহেদ সরওয়ার, সিরাজুল হক সিরাজ, আব্দুর রশিদ, দৈনিক ভোরের কাগজের এম বশির উল্লাহ, দৈনিক জনকণ্ঠের মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবাল, কালবেলার মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি নূরুল করিম, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন, দৈনিক একুশে সংবাদের মহেশখালী প্রতিনিধি হামিদ হোসাইন, এনামুল হক, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি মিজবাহ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা মহেশখালী উপজেলার সদস্য প্রতিনিধি মারুফ উদ্দিন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার মহেশখালী প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন, প্যানোয়া মহেশখালী প্রতিনিধি নুরুল আবছার, সব খবরের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, দৈনিক কক্সবাজার সংবাদের মহেশখালী প্রতিনিধি সালাউদ্দিন রতন প্রমূখ।
‎সাংবাদিকরা জানান, গাজীপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার  স্টাফ রিপোর্টার আশাদুজ্জামান তুহিনকে সংবাদ প্রকাশের জেরে নৃশংস হত্যার প্রতিবাদে এই মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার’সহ আটকৃত আসামিদের ফাঁসির দাবী জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মরহুমের রুহের মাগাফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহেশখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আবছার।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট