1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন মীরসরাইয়ে গান-কবিতা-লোক ঐতিহ্যে জমে উঠল বৈশাখী উৎসব স্বামীকে না পেয়ে পুলিশ কর্তৃক নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগের প্রতিকার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন বাঁশখালীতে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টে ছনুয়া চ্যাম্পিয়ন মীরসরাইয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামী গ্রেফতার অপকা’র নতুন নির্বাহী কমিটি গঠিত সভাপতি ড. এ এন এম মেশকাত উদ্দিন, মহাসচিব মো. আলমগীর রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত আনোয়ারায় খাসজমির লবনাক্ত মাটি কেটে পর্যটন কমপ্লেক্সের সবুজায়ন প্রকল্প করার প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন বাঁশখালীতে কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃগাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।

প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমেঃ- মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এসএম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল, এসএম রাশেদ, শাহাদাত হোসেন, মোহাম্মদ এরশাদ, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমূখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট