1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল স্বাগত মিছিল দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

শিক্ষার্থীরা দেশ গড়ার মূল শক্তি _শাহজাহান চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধি;বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল  স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর থেকেই রাজনীতিবিদ ও আমলারা দেশকে শোষণ করেছে। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ দেশের শিক্ষা ও চিকিৎসা খাত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সরকারি মেডিকেলে সিট নেই, আর বেসরকারি মেডিকেলে অর্থাভাবে গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না। দেশের সাধারণ গরিব মানুষ আজ চিকিৎসার জন্য হাহাকার করছে।

তিনি বলেন, ৩৬ জুলাই আমার দেশের ছাত্র জনতা গণবিপ্লবের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন দেশ গড়ার উপযুক্ত সময়। আসুন আমরা সকল দলাদলি, হানাহানি, মারামারি ভুলে গিয়ে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে সামাজিক সংগঠন ইখওয়ানুল  মুসলিমীনের উদ্যোগে  একটি কমিউনিটি সেন্টার আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুচ। উদ্বোধক ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দিবাকর মিত্র, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম জনাব শম্ভু দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক, কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফফর আহমদ, চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা নাসিরউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবুল হাশেম, সৈয়দ হোসেন, মাওলানা নুর আহমদ, মোহাম্মদ ইউনুচ, সেলিম উদ্দিন, আব্দুল আওয়াল, পরিচালনা পর্ষদ সদস্য আমিনুল হক, গিয়াস উদ্দিন, এনামুল হক সোহেল, মোস্তাক আহমদ, ছিদ্দিক হোসাইন, জিয়াবুল হক রুবেল, আবরার হোসাইন, ইমতিয়াজ উদ্দিন মারুফ, তাওহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, কামাল হোসেন, শহীদুল ইসলাম জাবেদ, রাহাত মাঈনু সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট