1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতাখুন, ঘাতক পুত্র আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত তপন রুদ্র (২০) মাদকের টাকা না পেয়ে রাগের বশে তার পিতা দুলাল রুদ্রকে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তপন রুদ্র পেশায় একসময় সেলুন কর্মী ছিলেন। সেলুনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সে বেকার অবস্থায় পড়ে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যায় সে বাবার কাছে মাদকের জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে উত্তেজিত তপন ঘরের ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহত অবস্থায় দুলাল রুদ্রকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতা তপন রুদ্রকে ধরে পুলিশে সোপর্দ করে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট