1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

ঢাকা, ৩ জুন ২০২৫:
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “প্রতিটি বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও কিছু উপসংহারে আসতেই হবে—বিশেষ করে সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে। আমাদের লক্ষ্য হলো আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদটি চূড়ান্ত করা।”

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, “কিছু বিষয়ে একমত হওয়া যাবে না, এটা স্বাভাবিক। প্রত্যেক দল তাদের নিজ নিজ অবস্থান, ইশতেহার ও রাজনৈতিক অভিপ্রায় ধরে রাখবে। তবে কেউ যদি অতিরিক্ত কিছু যুক্ত করতে চায়, সেটিও গ্রহণযোগ্যতার ভিত্তিতে আলোচনায় আনা যাবে।”

সংলাপের উদ্দেশ্য তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন,
“আমরা এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে চাই, যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ে ঐকমত্যে পৌঁছাতে পারে এবং সেগুলো নিয়েই জুলাই মাসে একটি জাতীয় সনদ প্রণয়ন করা যায়।”

তিনি বলেন, “এই সনদে কেবল সেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে, যেগুলোর পক্ষে দলগুলোর সম্মতি থাকবে। যেসব বিষয়ে ঐকমত্য আসবে না, সেগুলোকেও আলাদাভাবে ‘আলোচিত হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি’ হিসেবে উল্লেখ করা হবে।”

আলোচনার কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আলাদাভাবে নয়, বরং সম্মিলিত সংলাপের মাধ্যমে যৌক্তিক বিশ্লেষণে অবস্থান পরিবর্তনের সুযোগ তৈরি করতে চাই।”

আজকের সংলাপে আলোচ্য বিষয় হিসেবে ছিল—

  • সংবিধানের ৭০ অনুচ্ছেদ,

  • সংসদে নারীদের সংরক্ষিত আসন,

  • স্থায়ী সংসদীয় কমিটি,

  • সরকারের মেয়াদ
    এবং এসব ব্যবস্থাকে কার্যকরভাবে প্রয়োগের উপায়।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট