বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৈলছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের এবং বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব শিহাবুল ইসলাম, মো. জাফর ইকবাল, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রুবেল কুমার দে, বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ, বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাহাবুবুল আলম, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রশিদ, বালিকা গার্লস ক্রিকেট ক্লাবের কোচ ইসমাইল ফারুক, কাবাডি খেলোয়াড় ফখরুদ্দিন, জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়।