নিজস্ব প্রতিবেদক, পটিয়া:
মোঃসাকিল
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পটিয়া উপজেলা, পৌরসভা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ নভেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টায় পটিয়া বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দিনটিকে সফল ও সার্থকভাবে উদযাপনের জন্য সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, আবদুল মাবুদ, মাহবুবুর রহমান; উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, মো. ঈসমাইল, এস এম নয়ন; কৃষক দলের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান, পৌর কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম; ছাত্রদলের মেজবাহ উদ্দিন, মো. জুয়েল; ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে রেজাউল করিম, আজমল হোসেন জামাল, ইব্রাহিম সওদাগর, মাহবুবুল আলম, জাগির হোসেন, আবদুল আলম এবং মহিলা দলের নেত্রী রিনা আকতার প্রমুখ।
এ সময় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ওলামা দলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর দুপুর ২টায় পটিয়া দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য কর্মসূচি শুরু হবে।