চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি:
মোঃসাকিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) বাদ মাগরিব ফরওয়ানিয়াস্থ নিজস্ব মারকাজে মাসিক খতমে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইদুল হক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় (ছাহেবে দাওয়াত) ছিলেন জনাব আজম ও জনাব শাহ আলম।
পবিত্র এই মাহফিলের শুরুতেই কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। এরপর চমৎকার নাত পরিবেশন করেন ইঞ্জিনিয়ার কে এম এরশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাওহিদুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাওহিদুল আলম সিয়ান ও হাসান জাবেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, কামাল উদ্দিন, আজম কফিল, জহির, আজিমুল হক ও শাহ আলমসহ কুয়েতস্থ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
পবিত্র গেয়ারভী শরীফ পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য, জাঁকজমকপূর্ণ মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত তৌহিদী জনতার মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।