মাদকের ক্রমবর্ধমান সহজলভ্যতায় মাদকের একমাত্র প্রতিরোধক এবং প্রতিষেধক হলো খেলাধুলা, বিনোদন ও শরীর মন দুটোই ভালো রেখে সুস্থ প্রজন্ম তৈরীতে খেলাধুলার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর ৪র্থ খেলা ১১ অক্টোবর রোজ রবিবার, দোহাজারী রেলওয়ে ময়দান (রাশিয়ার ফিল্ড) অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এনসিপির আহবায়ক ও দক্ষিণ জেলা এন সি পি যুগ্ম সদস্য সচিব আনাস মুহাম্মদ, প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব হাকিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ছৈয়দ আলম, আলহাজ্ব মফজল আহমদ সওদাগর, খেলা পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম সওদাগর, সভাপতি ছিলেন দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আঁধারে আলো সভাপতি মুহিম বাদশা।
এছাড়াও আয়োজক কমিটির পক্ষে রবিউল সোহেল, জাবেদ, রকি, শহিদুল, আকিব, মাহফুজ, শাহেদ, জয়নাল উপস্থিত ছিলেন।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ৬০ মিনিটের খেলায় ময়নার বাপের বাড়ি ফুটবল একাদশ কে ০২-০১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে এফসি দোহাজারী সিটি। এফ সি দোহাজারী সিটি'র হয়ে গোল করেন বোরহান উদ্দিন জিসান, আতিকুর রহমান জিকু।
পরে খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড় আতিকুর রহমান জিকুর হাতে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন।