নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতি’র ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জামাল হাকিমকে সভাপতি ও আবু তালেবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সাতকানিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে গঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ ফরিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মো. হাসান করিম।
এ ছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জসিম, কোষাধ্যক্ষ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দীন এবং ক্রীড়া সম্পাদক করা হয়েছে সবুজ নন্দ দাশকে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আরাধ্য ও স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের অধিকার, ঐক্য ও কল্যাণে সংগঠনটি কাজ করবে।