দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মপুর দরবার শরীফের উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিশাল জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হবে। দক্ষিণ চট্টগ্রামের আকাশ-বাতাস প্রকম্পিত করে প্রায় ৬৯ কিলোমিটার পথ অতিক্রম করে এই জুলুস ধর্মপুর দরবার শরীফে পৌঁছাবে।
চট্টগ্রাম শহর থেকে সকাল ৮টায় জুলুসটি ধর্মপুর দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে দরবারে প্রবেশ করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) শেষে ধর্মপুর দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে যোহর নামাজ শেষে পরবর্তীতে আগত মুসল্লি ও মুরিদানদের জন্য তাবরুকের ব্যবস্থা থাকবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আউলাদে গাউছুল আজম খুলনবী (রহ.), পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ নকশবন্দী মুজাদ্দেদী (মাঃ জিঃ আঃ)।
ছদরাত করবেন, খলিফায়ে গাউছুল আজম খুলনবী (রহ.), পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিজী নকশবন্দী মুজাদ্দেদী (মাঃ জিঃ আঃ)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা দরবার শরীফসহ বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মুরিদান ও আশেকান এই জুলুসে অংশগ্রহণ করবেন। জুলুসটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল অংশগ্রহণকারীর প্রতি নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।