পাহাড়ি ঢল ও সাঙ্গুর ভয়াল পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আঁধারে আলো সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত দোহাজারী এলাকায় প্রায় ১৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে।
এই সহায়তা কার্যক্রমে বন্যাদুর্গত মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস চাউল, আলু, পিয়াজ, বিস্কুট, মুড়ি, চিড়া প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করেন।
আঁধারে আলো'র সভাপতি মুহিম বাদশা বলেন,“আঁধারে আলো সবসময় যেকেনো দুর্যোগে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যৎও থাকবে।
এই সহায়তা কার্যক্রমে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মুহিম বাদশা, সাবেক সহ সাধারণ সম্পাদক রবিউল হাসান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আকিব, দপ্তর সম্পাদক মাহফুজ হোসেন, প্রচার সম্পাদক মুমেন শাহরিয়ার, সদস্য মোঃ শাহেদ, কামরুল ইসলাম, রবিন প্রমুখ।
আঁধারে আলোর কার্যক্রমে সহযোগিতা করা সকল উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও প্রবাসী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বর্তমান কার্যকরী পরিষদ এবং একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত আরও প্রসারিত করার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।