নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৮নং ঢেমশা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে আগামীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানান বর্তমান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু তাহের। সম্প্রতি এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি তাঁর এই আগ্রহের কথা প্রকাশ করেন।
বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে মোঃ আবু তাহের গত এক বছরে এলাকায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং সামাজিক নিরাপত্তাবলয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় তার রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছ ভাবমূর্তি।
কেন আবারও প্রার্থী হতে চান? এমন এক প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, আমি ঢেমশা ইউনিয়ন বাসীর ভালোবাসা ও সমর্থনে গত কয়েক বছর মেম্বার এবং পরবর্তী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন বাসীর সেবার সুযোগ পেয়েছি। ইউনিয়নের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তবে কিছু কাজ এখনো বাকি রয়েছে। ঢেমশা ইউনিয়ন কে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি আগামী নির্বাচনে আবারও এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
এলাকাবাসীর ভাবনা জানতে চাইলে তাঁরা বলেন, মো: আবু তাহের এর সময়ে ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের বিচার-সালিশে নিরপেক্ষতা বজায় রেখেছেন। এলাকার প্রবীণ এক বাসিন্দা বলেন, তিনি আমাদের বিপদে-আপদে সবসময় পাশে থাকেন, তাই আমরা আবারও তাকেই নেতৃত্বে দেখতে চাই।
এসময় তিনি তাঁর উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন যেমন, রাস্তাঘাট উন্নয়ন, ইউনিয়নের প্রধান সড়কসহ সংযোগ সড়কগুলোর কার্পেটিং ও সংস্কার, সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ভিডাব্লিউ বি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ। শিক্ষা ও সংস্কৃতি: স্থানীয় স্কুল-মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদান। ধর্মীয় সম্প্রীতি: মসজিদ ও মন্দিরের উন্নয়নে সরকারি ও ব্যক্তিগত অনুদান প্রদান।
তবে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ঢেমশা ইউনিয়নের সাধারণ মানুষ মনে করছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই।