বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজি ওজনের পিতল ঘণ্টা চুরি হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
ধামের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি ঘণ্টাটি সিলিং থেকে খুলে নিয়ে যেতে।
রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী বাবু বলেন, ঘণ্টাটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা হবে। থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। তবে অভিযোগে পুলিশ সন্দেহভাজন কয়েকজনে নাম দিতে বলছে। আমরা কাকে সন্দেহ করবো আন্দাজে। তাই লিখিত অভিযোগ দিইনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।