বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ ছাত্র সমাবেশের পর র্যালি নিয়ে গোমদণ্ডী ফুলতল মোড়ে শেষ হয়।
এতে সংগঠনের পৌর সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. নাঈম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি স. ম. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ। প্রধান বক্তা ছিলেন সুন্নিজোটের চট্টগ্রাম-৮ আসনের পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম রেজা, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সাহেদ ও পারভেজ সিকদারসহ অন্যান্যরা।